আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে ট্রাম্প এ আভাস দেয়।
ট্রাম্প বলে, ‘আমরা এখন আলোচনা করছি এবং তারা (ইরান) একটি খুব ভালো চুক্তি করতে চায়। তারা আমাদের সবকিছু দিতে রাজি আছে, তারা আমাদের কোনো পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিতেও রাজি আছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলে, ‘আমি মনে করি, আমরা এই লড়াইয়ে জয়ী হচ্ছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা সত্যিই জিততে যাচ্ছেন, যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব।
এটি একটি পরিপূর্ণ বা চূড়ান্ত বিজয় হবে, এটি খুব শিগগিরই ঘটবে। আর তখন তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।’
অবশ্য ‘দুই সপ্তাহের’ মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতির এ ধরনের প্রতিশ্রুতি ট্রাম্প এবারই প্রথম দেয়নি। গত ৮ এপ্রিল ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তা প্রাথমিকভাবে দুই সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। আর ওই সময়ের মধ্যে যুদ্ধ অবসানে উভয় পক্ষের একটি চুক্তি চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু এখনো কিছুই হয়নি।
Your Comment